ইউটিউব ভিডিও ডাউনলোড করুন সফটওয়্যার ছাড়াই

ইউটিউব, ২০০৫ ফেব্রুয়ারীর ১৪ তারিখ জন্মলাভ করে বর্তমানে পরিণত হয়েছে বিশ্বের অন্যতম সেরা ভিডিও শেয়ারিং সাইট হিসেবে। প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ভিডিও আপলোড হচ্ছে ইউটিউবে। কোনটা দরকারী, কোনটা ফেলনা। ভিডিওগুলো কোন না কোন ভাবে নির্দিষ্ট কিছু অংশের মানুষের চাহিদা পূরণে সদা ব্যস্ত।

প্রয়োজনেই তাগিদেই হোক কিংবা শুধুই নিজের কাছে রাখার জন্যে হোক, অনেক সময় ইউটিউবের ভিডিও ডাউনলোড করে রাখতে হয়, যাতে করে পরবর্তীতে কোন রকম ঝামেলা ছাড়াই সরাসরি নিজের কম্পিউটার থেকেই ভিডিওটি দেখা যায়। হতে পারে সেটা কোন গান, হতে পারে কোন সিনেমার প্রোমো কিংবা কোন লেকচার। যাই হোক না কেন ইউটিউবের ভিডিও নিজের কাছে রাখার প্রয়োজনীয়তার সম্মুখীন হতেই পারেন।

ডজনখানেক ইউটিউব ভিডিও ডাউনলোডার বা ব্রাউজারের এড-অন্স বা স্ক্রিপ্ট ইত্যাদির ভীড়ে নিজেকে হারানোর চেয়ে একদম ঝামেলামুক্তভাবেই চাইলে আপনি ইউটিউবে ভিডিওগুলো ডাউনোলোড করে ফেলতে পারেন। প্রয়োজন নেই কোন আলাদা ভিডিও ডাউনলোডার কিংবা কোন এড-অন্স। কেবল একটি ওয়েবসাইটের সাহায্যেই আপনি ডাউনলোড লিঙ্ক জেনারেট করে ডাউনলোড করে নিতে পারেন ইউটিউবে যে কোন ভিডিও। ইউটিবের ভিডিও ডাউনলোড করার পদ্ধতি নিচে পর্যায়ক্রমে দেয়া হলোঃ

প্রথম ধাপঃ

ইউটিউবের যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিও টি ওপেন করুন। উদাহরণস্বরুপ ধরা হলো আমার রাজত্ব ব্যান্ড এর নিচের র‍্যাপ গানটি ডাউনলোড করবো।
ইউটিউব ভিডিও উদাহরণ

দ্বিতীয় ধাপঃ

এবার ভিডিওটির জন্যে আপনার ব্রাউজারে যে লিঙ্ক দেখাচ্ছে সেই লিঙ্কটি কপি করুণ। উদাহরণঃ

ইউটিউব লিঙ্কত্রিতীয় ধাপঃ
এবার কিপভিড ডট কম ( http://keepvid.com/) এ প্রবেশ করুন। পেইজ লোড হবার অপেক্ষা করুন।

চতুর্থ ধাপঃ

এবার ইউটিউব ভিডিওটির কপি করা লিঙ্ক নিচের মতো করে পেস্ট করে দিন
ইউটিউব লিঙ্ক ২পঞ্চম ধাপঃ
এবার “Download” লেখা বাটনটিতে ক্লিক করুন। একটা পপ আপ আসবে, সেটাতে হ্যা সূচক অনুমতি দিন। এবার আপনি বেশ কয়েকটি ডাউনলোড লিঙ্ক পাবেন (উদাহরণ নিচের ছবিতে) যেটাতে আপনি উক্ত ইউটিউব ভিডিওটিকে বেশ কয়েকটি ফরম্যাটে যেমন এফএলভি, এমপি ফোর, থ্রিজিপি, এমপি থ্রি ইত্যাদিতে ডাউনলোড করতে পারবেন। আপনার কাঙ্ক্ষিত ফরম্যাটের লিঙ্কে ক্লিক করা মাত্রই ডাউনলোড শুরু হয়ে যাবে।

আশা করি যারা কাজে আসবে। আপনাদের মতামত আশা করছি… :)

ইমেইলে নতুন লেখাগুলো পেতে সাইন আপ করুন :)
About আরিফুল ইসলাম পলাশ

বর্তমানে ঢাকার এক স্বনামধন্য কলেজে অধ্যয়নরত। লেখালেখির ঝোক ছোটবেলা থেকেই। ব্লগিং এ হাতেখড়ি সেই সপ্তম শ্রেণীতে। তখন ঠিকমতো টাইপ করতে পারতাম না, খুব কষ্ট হতো লিখতে। ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়েছি। এখন কিবোর্ড চলে বুলেটের মতো। তাই ইচ্ছা আছে বাংলায় তথ্যসমৃদ্ধ ইন্টারনেট দেখার। সেই ভেবেই পিপীলিকাতে লেখা। :) ফেসবুকে আমি

Leave a Reply

স্বল্প আলোতে কিভাবে ছবি তুলতে হয় তা কি জানেন? চাইলে জেনে নিতে পারেন স্বল্প আলোতে ছবি তোলার উপায়সমূহ