ব্রাউজারে ফেসবুকের সাথে সংযুক্ত থাকুন ফেসবুক ওপেন না করেও

আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে বাংলাদেশও পিছিয়ে নেই। আজ বাংলাদেশে ইন্টারনেটবিহীন মানুষ খুব কম। আর এমন মানুষও অনেক পাওয়া যাবে যাদের পুরোটা দিন কাটে ইন্টারনেটে ( যদি ইলেক্ট্রিসিটি না যায় :P ) । আর একজন ইন্টারনেট ব্যবহারকারীও পাওয়া যাবে না যার একটা ফেসবুক অ্যাকাউন্ট নেই। তবে অনেকে সাধারণত ফেসবুক এক ট্যাবে ওপেন করে রাখে কিন্তু বেশীরভাগ সময় কাটায় অন্য ট্যাবে। যখন কেউ নক করে, বা ট্যাব হেডারে (1)Facebook দেখে তখনই সেই ট্যাবে শিফট করে। অনেকের ইচ্ছা হয়, যেমন আমার নিজেরই হয়েছিলো যে আমি ফেসবুক ট্যাবে না যেয়েই চ্যাটের রিপ্লাই দিবো; এই জন্য মাঝখানে রকমেল্ট নামক একটি ব্রাউজার বের হয়ে ছিলো, যেটাতে এই সুবিধা ছিলো। কিন্তু সেটা বেটা ভার্সন থেকে পরে আর পিসির জন্য কন্টিনিউ করা হয় নি, সেটা এখন মূলত আইফোনের ব্রাউজার হিসাবে ডেভেলপ করা হয়।
কিন্তু এই সমস্যার সমাধান এখন ফেসবুকই দিয়েছে। এখন আপনি আপনার ফেসবুক নোটিফিকেশন, মেসেজ দেখার জন্য বারবার ফেসবুক ট্যাবে যেতে হবে না। ইন ফ্যাক্ট আপনাকে এখন ফেসবুক ট্যাব খুলতেও হবে না, না খুলেই আপনি ফেসবুকের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন। ফেসবুক অফিসিয়াল ভাবেই এর জন্য একটা প্লাগ-ইন রিলিজ করেছে।

ফেসবুক প্লাগ-ইনটার বেশ কিছু সুবিধা নিচের ছবিগুলাতে দেখানো হলোঃ

ব্রাউজারে ফেসবুক প্লাগ-ইন

ফেসবুক প্লাগ-ইন

[Read more...]

অ্যাভান্ট ব্রাউজার – উপভোগ করুন এক অনন্য ব্রাউজার

বর্তমান বিশ্বে প্রযুক্তিতে বাংলাদেশ ততবেশী না আগালেও একেবারে পিছিয়ে নেই। এখন বাংলাদেশেও প্রচুর কম্পিউটার ব্যবহারকারী রয়েছে। আর ফেসবুকের কারণে বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী অনেক বেড়েছে, অনেকে কম্পিউটার না থাকলে তারা মোবাইল দিয়ে ইন্টারনেট চালান। যারা কম্পিউটার ব্যবহারকারী তাদের প্রায় সবারই রয়েছে নেট কানেকশন।

নেট কানেকশন থাকা সত্বেও অনেকে শান্তিমতো নেট ব্রাউজ করতে পারেন না তাদের নিম্ন কনফিগারেশনের কম্পিউটার দিয়ে। দিন দিন আপডেট হচ্ছে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, সাফারী। আর আপডেটেড ভার্সনে দরকার হচ্ছে আরো বেশী র‍্যাম। এই কারণে অনেকের পিসিই অনেক স্লো হয়ে যায়, অনেক সময় হ্যাং করে। অল্প র‍্যাম ব্যবহার করা ব্রাউজার হলে সুবিধা হয়। তাদের জন্যই লেখা।

[Read more...]

পদ্মা ভ্রমণ

পদ্মা নদী, বাংলাদেশের প্রধান একটা নদী। এ নদী নিয়ে আছে নানা গল্প, আছে অনেক কাহিনী। বাংলাদেশের উচ্চ মাধ্যমিক শিক্ষায় বাংলা প্রথম পত্রে মানিক বন্দোপাধ্যায়ের রচিত “পদ্মানদীর মাঝি” উপন্যাসটিও অন্তর্ভুক্ত। এক সময় এই নদী ছিলো অত্যন্ত তেজস্বিনী, অনেক মানুষকে করেছে নিঃস্ব; কেড়ে নিয়েছে তাদের ভিটে-বাড়ি সবকিছু। পদ্মার প্রবল ছোবলে প্রাণ হারিয়েছে বহু মানুষ। তখন নদীভাঙ্গনে অনেক দক্ষ ছিলো পদ্মা। আগের দিনের মুরুব্বীরা বলতেন পদ্মা নদীর বিয়ে না হওয়াতে পদ্মা এত তেজস্বিনী ছিলো।

পদ্মা বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য ৩৬৬ কিঃমিঃ। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় (মানাকোসা ও দুর্লভপুর ইউনিয়ন) প্রবেশ করে, এখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করে। গঙ্গার অন্য শাখাটি ভগীরতি নামে ভারতে হুগলীর দিকে প্রবাহিত হয়। উৎপত্তিস্থল থেকে ২২০০ কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়ে মিলিত প্রবাহ পদ্মা নামে আরো পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। সবশেষে পদ্মা-মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়।

[Read more...]

পদ্মা নদী

পদ্মা বাংলাদেশের অন্যতম প্রধান একটি নদী। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গানদীর প্রধান শাখা। চাঁপাই নবাবগঞ্জ দিয়ে পদ্মা বাংলাদেশে প্রবেশ করে আরিচায় যমুনার সাথে এবং শেষে চাঁদপুরের দিকে মেঘনার সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শহর এবং বিভাগীয় সদর রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত। রাজা রাজবল্লভের কীর্তি পদ্মার ভাঙ্গনের মুখে পড়ে বিলীন হয়ে যায় বলে পদ্মার আরেক নাম কীর্তিনাশা।

পদ্মা নদী

পদ্মা নদী

[Read more...]

মন ভালো রাখুন, ভালো থাকুন

মনোবিজ্ঞানীদের গবেষণানুযায়ী, পৃথিবীর ৬৫%+ লোক নিজেকে দুঃখী ভাবতে ভালোবাসে। “দুঃখী ভাবতে ভালোবাসে” – কথাটা এভাবে বলার কারণ তারা বেশীর ভাগ সময়ই নিজেকে দুঃখী ভাবে, তার দুঃখগুলোকে নিয়েই সবসময় পড়ে থাকে। অনেক সময় সে এত বেশী আচ্ছন্ন হয়ে পড়ে যে তাতে সে নিজেই বুঝতে পারে না আসলে কোন কারণ মূলতঃ তার মন খারাপের জন্য দায়ী। কিন্তু দুঃখ নিয়ে পড়ে থাকলে জীবনে আগানো যাবে না। মানুষের জীবন একটাই, একবারই আসে। তাই তলানি পর্যন্ত শুষে নেয়াটা খুব জরুরী। এসব নিয়ে নানা দার্শনিক অনেক কথা বলেছেন। সবাই জানি তবুও বারবার ভুলে যাই এই ছোট্ট কথাটা। তাই ভালো থাকার বদলে অকারণেই দুঃখ আগলে বসে থাকি! আর বলি এ জীবনটা বড় কঠিন!

মন ভালো রাখুন, ভালো থাকুন

[Read more...]

কম্পিউটারের শীতনিদ্রা (হাইবারনেট)

শীতনিদ্রা, যারা বিজ্ঞান বিভাগের ছাত্র এবং জীববিজ্ঞান প্রিয় বিষয় তারা এই শব্দ সম্পর্কে ভালো বলতে পারবে। ব্যাঙ, বনরুই ইত্যাদি নানা প্রাণী বছরের প্রতিকুল আবহাওয়াতে নিজেদের গর্তেই পুরো শীত নিশ্চল অবস্থায় কাটিয়ে দেয়। এই নিশ্চল অবস্থাকে শীতনিদ্রা বলা হয়।
যারা কম্পিউটার পাগল, বলতে গেলে সারাদিন কম্পিউটার চালু রাখেন, তারা বিভিন্ন কাজে অল্প সময়ের জন্য বাইরে গেলে কম্পিউটারকে স্লিপ মোডে বা ঘুম পাড়িয়ে রেখে যান। যারা ডেস্কটপ ব্যবহারকারী এবং ইউপিএস নেই, কম্পিউটারকে স্লিপ মোডে রেখে গেলে তাদের মাঝে মাঝে ঝামেলা পোহাতে হয়। বাংলাদেশে ইলেক্‌ট্রিসিটি যাওয়ার একটু বেশীই প্রবণতা থাকার কারণে অনেক সময় অনেকে অনেক ডাটা হারিয়ে থাকেন। তবে যারা কম্পিউটার নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা কম্পিউটারকে হাইবারনেট করে যান। হাইবারনেটের(Hibernate) আভিধানিক অর্থ শীতনিদ্রা। এর কাজ ও তেমনই..
[Read more...]

উইন্ডোজ ৮-এ পাসওয়ার্ড সমাধান

মাইক্রোসফ্‌ট উইন্ডোজের বর্তমান সংস্করণ হচ্ছে উইন্ডোজ ৮। বের হতে না হতেই অনেকেই ব্যবহার করা শুরু করেছে এই নতুন অপারেটিং সিস্টেমকে। উইন্ডোজ ৮ গতানুগতিক উইন্ডোজ থেকে একটু ব্যতিক্রম। এই কারণে অনেকে এই নতুন সংস্করণকে ইউজার-আনফ্রেন্ডলি বা ব্যবহারে অসুবিধাজনক বলে মনে করেন। তবে আমার মতে উইন্ডোজ ৮ অন্যান্য উইন্ডোজ থেকে বেশ ভালো। কারণ অন্যান্য উইন্ডোজ থেকে উইন্ডোজ ৮ অনেক ফাস্ট, কাজ করে মজা, তাছাড়াও বেশ অনেকগুলো নতুন সুবিধা এতে যোগ করা হয়েছে। ঐসব সুবিধা নিয়ে অন্য কোনো পোস্টে লিখবোনে। আজকে একটা গুরুত্বপূর্ণ অসুবিধার সমাধান নিয়ে বলি।

যারা ইতিমধ্যে উইন্ডোজ ৮ ব্যবহারকারী, তারা দেখতে পারছেন যে উইন্ডোজে লগ-ইন করতে গেলে মাইক্রোসফ্‌টের অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করতে হয়। যারা সাধারণত নিজের পিসি শেয়ার করে থাকেন তাদের জন্য রীতিমতো অস্বস্তিকর, কারণ নিজের ই-মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড তাহলে পাবলিক করে দিতে হয়। কিন্তু এই অসুবিধার সমাধানও রয়েছে উইন্ডোজ ৮-এ। পাসওয়ার্ডের বিকল্প হিসেবে রয়েছে নানা রকম বিকল্প লগ-ইন মাধ্যম।

[Read more...]

আর.আই.পি. ইংলিশ !

বর্তমান যুগ, আধুনিক যুগ.. উউপস্‌, মডার্ন যুগ। আজকাল ইংরেজীর প্রচলন চলছে সবজায়গায়। চলাও উচিত, কারণ বিশ্বের সাথে মানিয়ে চলতে হলে, সারা বিশ্বের সাথে যোগাযোগ রাখতে হলে ইংরেজী অত্যাবশকীয়। বর্তমান আধুনিক প্রজন্মের সঙ্গীতের একটা বড় অংশ হচ্ছে ইংরেজী র‍্যাপ সঙ্গীত। এই র‍্যাপ গানে অনেক সময় বলতে গেলে অনেকটা অস্বাভাবিক ইংরেজী, কিছুটা দুর্বোধ্যভাবে শব্দের উচ্চারণ করা হয়। এ গানের সাথে তাল মিলিয়ে বর্তমানের আধুনিক ছেলে-মেয়েরা ঐরকম ভাবে ইংরেজীতে কথা বলা ও লেখা শুরু করেছে। বলার সময় ব্যাকরণ ততটা দরকার না হলেও লেখার সময় তা অতীব জরুরী। কিন্তু অনেক ক্ষেত্রে আজকালের ছেলে-মেয়েরা তাও অনুসরণ করে না। [Read more...]

দেখুন ইন্টারনেটের আসল ডাউনলোড এবং আপলোড স্পিড

অনেকে নিজের ইন্টারনেট স্পিড নিয়ে অনেক সন্দেহে ভুগেন। অনেকের ধারণা নিলাম ১ এমবিপিএস স্পিডের নেট, ডাউনলোড করবো ধুমিয়ে :twisted: । কিন্তু ডাউনলোড করতে গিয়ে দেখেন পাচ্ছেন ১২৮কেবিপিএস গড়ের ডাউনলোড স্পিড :!: । এটা দেখে অনেকেরই মেজাজ খারাপ হয়, আমার নিজেরও হতো।

নেটস্পিড মনিটর

কিন্তু আসলে কোনো ফাইল ডাউনলোডে যে স্পিড পাওয়া যায় তা মূল স্পিডের ৮ ভাগের এক ভাগ। মানে মূল স্পিড যদি ৫১২কেবিপিএস হয়, তাহলে সে গড় ডাউনলোড স্পিড পাবে ৬৪কেবিপিএস; যদি ২৫৬কেবিপিএস হয়, তাহলে পাবে ৩২কেবিপিএস। এটা আপলোডের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। ওয়াইম্যাক্স মডেমের মূল আপলোড স্পিড মূল স্পিডের ৪ ভাগের ১ ভাগ, মানে ৫১২কেবিপিএস স্পিডের আপলোড স্পিড ১২৮ পাওয়া যায়। অর্থাৎ কোনো ফাইল আপলোড করতে গেলে তার গড় আপলোড স্পিড পাওয়া যাবে ১৬কেবিপিএস।

[Read more...]

ভিন্ন ধাঁচের ইন্টারভিউ – সেয়ানে সেয়ানে

আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের ইন্টারভিউ দিয়ে থাকি, এবার আসুন দেখে নেই থুক্কু পড়ে নেই একটা ভিন্ন ধাঁচের একটা ইন্টারভিউ :grin:

 

ইন্টারভিউ

 

প্রার্থী গেলো চাকরীর উদ্দেশ্যে, বুকে তার সংকল্প, চাকরী তাকে পেতেই হবে। পরীক্ষা কক্ষের সামনে যেয়ে,

চাকরীর ইন্টারভিউ

ইন্টারভিউ

[Read more...]

উচ্চতা অনুযায়ী ওজন

আমাদের অনেকেরই চিন্তা থাকে যে আমাদের দেহের ওজন কি আমাদের উচ্চতা অনুযায়ী কম? আবার অনেকের দেহের ওজন তাদের উচ্চতা থেকে বেশী কিনা তা নিয়ে চিন্তায় থাকে। এই কারণে অনেকের শুনতে হয় অনেক কটুক্তি। কেউ বা কাউকে বলে হাতি; আবার কাউকে ডাকা হয় চ্যাংড়া, চেঙ্গিস খান ইত্যাদি অতি মধুর (!) ছদ্মনামে। এই দূর্ভোগ এড়াতে এই পোস্ট।

[Read more...]

ক্রিকেটের বরপূত্রঃ ব্রায়ান লারা

ব্রায়ান লারা, ক্রিকেটপ্রেমীদের জন্য একটি অতি পরিচিত ও সম্মানিত একটি নাম, “ক্রিকেটের বরপূত্র” যার উপাধি, তার পুরো নাম হচ্ছে “ব্রায়ান চার্ল্‌স লারা”। তিনি ১৯৬৯ খ্রিস্টাব্দের ২ মে তারিখে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর স্যান্টা ক্রুজে জন্মগ্রহণ করেন। ব্রায়ান লারাকে সর্বকালের শ্রেষ্ঠ ব্যাট্‌স্‌ম্যানদের একজন হিসেবে গণ্য করা হয়। তিনি টেস্ট ক্রিকেট ব্যাট্‌স্‌ম্যান রেটিং-এ বহুবার ১ নং ব্যাট্‌স্‌ম্যান হয়েছেন। টেস্ট ক্রিকেটে ব্যাটিং-এর অনেক রেকর্ডই তার। তিনিই একমাত্র ব্যাট্‌স্‌ম্যান যিনি ক্রিকেটে কুয়ান্টিপল সেঞ্চুরী (পাঁচশ’ রান) [ফার্স্ট-ক্লাস ক্রিকেটে] এবং কুয়াড্রপল সেঞ্চুরী (চারশ’ রান) [আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে] করেছেন।

এক নজরে ব্রায়ান লারা

পুরো নাম – ব্রায়ান চার্ল্‌স লারা
জন্ম – ১৯৬৯ সালের ২ মে, ত্রিনিদাদের স্যান্টা ক্রুজে
নিকনেম – দ্য প্রিন্স
উচ্চতা – ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)
ব্যাটিং স্টাইল – বা-হাতি
বোলিং স্টাইল – ডান হাতি লেগ ব্রেক
ভূমিকা – মিডল অর্ডার ব্যাট্‌স্‌ম্যান

[Read more...]

নাক দিয়ে রক্ত পড়া (Epistaxis)

নাক দিয়ে রক্ত পড়া আমাদের একটি সাধারণ বা সচরাচর ঘটে থাকা ঘটনার মধ্যে একটা। আসুন জেনে নেই নাক দিয়ে রক্ত পড়া নিয়ে…..

কি?
ছোট ছেলে-মেয়েদের মধ্যে প্রায়ই নাক দিয়ে রক্ত পড়া দেখা যায়। অনেক সময় বড়দেরও পড়তে দেখা যায়। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। রক্ত পড়া অল্প সময়ের জন্য ৩-৪ বার পড়তে থাকে। যদি ১-২ দিন অনবরত পড়তে থাকে তবে উপযুক্ত কারণ খুঁজে চিকিৎসা করা দরকার।

[Read more...]

স্বল্প আলোতে কিভাবে ছবি তুলতে হয় তা কি জানেন? চাইলে জেনে নিতে পারেন স্বল্প আলোতে ছবি তোলার উপায়সমূহ