সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে পূর্বের লেখাটি লেখার পর দীর্ঘ বিরতি দিয়ে আজ আবার লিখতে শুরু করলাম। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল এর এ পর্বে ইন্টারনাল লিংক নিয়ে আলোচনা করবো। সহজ-সাবলীলভাবে খানিকটা বিস্তারিত করে বলার চেষ্টা করবো।
ইন্টারনাল লিংক কি?
ইন্টারনাল লিংক হচ্ছে একই ওয়েবসাইট থেকে ঐ ওয়েবসাইটের অন্য কোন পেইজের লিংক দেয়া। অর্থাৎ যদি একই ডোমেইন থেকে ঐ ডোমেইনের অন্য কোন পেইজের আর্টিকেলে বা অন্য কিছুতে লিংক দেয়া হয় তাহলে সেই লিংককে বলা হবে ইন্টারনাল লিংক এবং এই লিংক দেয়াকে বলা হবে ইন্টারনাল লিংকিং.।
ধরা যাক আপনি আপনার ওয়েবসাইটের কোন এক অংশে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনা করেছেন এবং পূর্বে অন্য কোন অংশে সাকিব আল হাসান কে নিয়ে আলোচনা করেছিলেন। এখন ধরা যাক বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে আর্টিকেলটি লিখেছেন সেই আর্টিকেলে প্রসঙ্গক্রমে সাকিব আল হাসান এর নামও চলে আসলো। এখন আপনি চাচ্ছেন যে, আপনি সাকিবকে নিয়ে যে লেখাটি লিখেছেন তা যারা আগ্রহী তারা যেন সাকিবের নামের উপর খুজে নিতে পারে। তাই আপনি বাংলাদেশ ক্রিকেট সম্বন্ধীয় লেখায় সাকিব আল হাসান লেখাটির উপর সাকিবের উপর লেখা আর্টিকেলের লিংক জুড়ে দিলেন। এটাকেই বলা হবে ইন্টারনাল লিংক। [Read more...]












