স্কাউটিং

আনন্দের অপর এক নাম স্কাউটিং। যে কোন কাজে চিন্তিত না হয়ে বরং ধীরে সুস্থে এগিয়ে যাওয়ার প্রত্যয় এনে দেয় এই স্কাউটিং। এটি এমন এক শিক্ষা যা জীবনে আনে অসাধারণ পরিবর্তন যা সকল কাজে উপলব্ধি করা যায়। দৃঢ়তার সাথে সকল কাজকে এগিয়ে নিতে পারে একজন স্কাউট।

boy-scout-sign

স্কাউটিং হল একটি আন্দোলন যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান। এর মাধ্যমে একজন ছেলে বা মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। স্কাউটিং এর মধ্যে লুকিয়ে থাকে অপার আনন্দ যার স্বাদ নিতে হলে যোগদান করতে হবে এই আন্দোলনে।

রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল সংক্ষেপে বি.পি এই আন্দোলনের শুরু করেন। পরবর্তীতে ১৯৭২সালের ৯ই এপ্রিল “বাংলাদেশ বয় স্কাউট সমিতি” গঠিত হয়। একই বছর ১১ই সেপ্টেম্বর গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার এর স্বীকৃতি দেয় এবং এর প্রধান জাতীয় কমিশনার হন জনাব পিয়ার আলী নাজির। ১৯৭৪সালে WOSM  “বাংলাদেশ বয় স্কাউট সমিতি” কে তাদের ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। এরপর ১৯৭৮সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় “বাংলাদেশ স্কাউটস”। [Read more...]

ফ্রি এবং সহজে ঘরে বসে ইংরেজি শিখতে চান? জেনে নিন কিভাবে…

ইন্টারনেট, ছোট্ট একটি নাম হলেও এই নামের মাহাত্ন অনেক। সমগ্র বিশ্বের তথ্যভাণ্ডারকে হাতেরমুঠোয় এনে দিয়েছে এটি। আপনি চাইলেই এখন নানাভাবে নানাকাজে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। শিক্ষাদীক্ষা লাভের জন্যেও বেশ মোক্ষম হাতিয়ার হতে পারে ইন্টারনেট।

ইংরেজি জানা বর্তমানে বেশ গুরুত্বপূর্ণ বিষয়। কি স্কুল-কলেজ, কি অফিস-আদালত সবক্ষেত্রেই ইংরেজি বেশ জোড়ালোভাবে জেঁকে বসেছে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজির প্রয়োজনীয়তা আরো বেশি, বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করে থাকেন। তাছাড়া দৈনন্দিন জীবনেও ইংরেজি কিছুটা হলেও প্রয়োজন। ইন্টারেনেটের সুবাদে আপনি এখন চাইলেই ঘরে বসে শিখে নিতে পারেন বেশ ভালোমানের ইংরেজি তাও সম্পূর্ণ ফ্রিতে।

ফ্রি ইংরেজি কোর্স [Read more...]

স্বল্প আলোতে কিভাবে ছবি তুলতে হয় তা কি জানেন? চাইলে জেনে নিতে পারেন স্বল্প আলোতে ছবি তোলার উপায়সমূহ