পালং মুরগী রান্নার উপায় !

আমি এমন একটা মানুষ যে সাধারণ মানুষজনের কাছে পেটুক বলে পরিচিত। কিন্তু আমার মতে আমি পেটুক না…ভোজনরসিক!! ;) খাওয়া-দাওয়া একটু বেশি মাত্রায় পছন্দ বলে নিজের স্বার্থেই অল্প বিস্তর রান্নাও করতে হয়, কারণ পেট তো আর বাসার মানুষের ব্যস্ততা বোঝে না। সে তো খিদে পেলেই লাফালাফি করতে থাকে !! তো আমি যে ২/১টা জিনিস একটু আধটু রাঁধতে পারি তারই একটা রান্নার প্রণালী আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেটি হচ্ছে পালং মুরগী। সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্যও যথেষ্ট উপকারী :)

রান্নার উপকরণঃ  ১। প্রয়োজনীয় পরিমাণে মুরগী (৬ পিস) , ২। পালং শাক,  ৩। টমেটো ( ২/৩ টি), ৪। রসুন (১টি), ৫। তেল,  ৬। এলাচ, ৭।দারুচিনি, ৮। লবণ।

Desktop9 [Read more...]

মনোযোগ বৃদ্ধির রকম-সকম!

মনোযোগ

“মন বসে না পড়ার টেবিলে”, “মন বসে না কাজে” এসব বাক্য অনেকের জন্যই প্রায়ই ভয়ংকরভাবে সত্যি হয়ে যায়। পড়তে বসলে, কাজ করার সময় করণীয় কাজ ছাড়া বাকি সব কিছুই আকর্ষনীয় হয়ে ওঠে। তখন কাজ নিয়ে বসে আগডুম-বাগডুম-ঘোড়াডুম নিয়ে ভাবতে বসে যাওয়া অনেকেরই অভ্যাস। ফলাফল – ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় কিন্তু কাজ শূন্য। আবার পড়তে বসলে ঠিকমত মনোযোগ না বসায় সময় পেরিয়ে গেলেও পড়া আত্মস্থ হয় না। মনোযোগ কম থাকার এ সমস্যা বেশ গুরুতর বিধায় এটি দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া বাঞ্ছনীয়।

বয়ঃসন্ধিকালে এ সমস্যা সবচেয়ে গুরুতর আকার ধারণ করে। এ সময়ে দেহ-মনে নানা পরিবর্তন আসে। এর ফলে মনোযোগ কমে যায়। এ সমস্যা থেকে সমাধান পেতে যোগব্যয়াম খুব কার্যকর। এর ফলে মন শান্ত হয় এবং কাজে ও পড়াশোনায় মনোযোগ বাড়ে।

পড়তে বসার সময় শিক্ষার্থীদের অন্যান্য সকল চিন্তাকে দূরে রাখায় সচেষ্ট হতে হবে। ফোন-টিভি প্রভৃতি সকল “distractions” দূরে রাখতে হবে। কোলাহলমুক্ত আরামদায়ক স্থানে পড়তে বসা উচিত। তবে তা যেন খুব বেশি আরামের না হয় নতুবা ঘুমিয়ে পড়ার সম্ভাবনা আছে :P [Read more...]

যেভাবে নিবেন আপনার চশমার যত্ন…

চশমা

চশমা ব্যবহার করছি প্রায় চার বছর হয়ে এলো। এর মধ্যে চশমা নিয়ে কতশত মজার ঘটনা ঘটে গেছে ভাবলে হাসিই পায়। এতদিন ধরে ব্যবহার করছি এর মধ্যে চশমার যত্ন নেয়ার কথা কোনদিন মাথায়ই আসে নি ঠিকমতো। প্রথম প্রথম যখন চশমা নেই তখন বেশ খাতির যত্ন করতাম। সাবধানে রাখতাম, কিছুক্ষণ পরপর পরিষ্কার করতাম, চশমার বাক্সটা সাথেই রাখতাম। যখন চশমার প্রয়োজন পড়তে সাবধানে ঢুকিয়ে রাখতাম।

দিনে দিনে অভ্যাসটা বদলে গেছে। এখন এতো কিছুর ভিড়ে যে জিনিসটা আমাকে সুন্দর এই পৃথিবী পরিষ্কার দেখার সুযোগ করে দিচ্ছে তা নিয়ে ভাবার সময় কই? ঘটনাটা আমার না, প্রায় সবারই যারা দীর্ঘদিন যাবত চশমা ব্যবহার করে আসছে। তাও যে চশমার কারণে পরিষ্কার দেখতে পাচ্ছি তার জন্যে প্রতিদিন খানিকটা সময় দেয়া যেতেই পারে, আর যাই হোক চশমার দেখাশোনা করলে লাভটা আমাদেরই। চশমার যত্ন নেয়ার জন্যে ধুমধাম করে গাঁটের পয়সা খরচ করে কিছু করার প্রয়োজন নেই। দৈনন্দিন জীবনে চশমা নিয়ে খানিকটা সতর্কতাই চশমার যত্নের জন্যে যথেষ্ট। [Read more...]

ভুঁড়িকে তুড়ি মারুন!

করিম সাহেবের অনেকদিন পর পুরোনো একটা শার্ট দেখে সেটা পড়ার ইচ্ছা জাগলো। পড়ার সময় “এখনও কি সুন্দর ফিট করে!” ভাবতে ভাবতে যেই না পেটের কাছে বোতাম লাগাতে গেলেন, তখনই হল বিপত্তি ! বহু কষ্টে লাগানোর পর দেখলেন সেখানে ২ ইঞ্চি ফাঁক হয়ে পেট বাবাজি দাঁত বের করে হাসছে !

[Read more...]

ব্রণ – সমস্যা ও সমাধান !

how-to-get-rid-of-pimple-scarsব্রণের সমস্যা নেই এমন মানুষ খুব কমি পাওয়া যায়। যাদের নেই তারা তো রীতিমত ঈর্ষার পাত্র! কিন্তু জানেন কি? খুব সহজের কিছু সাধারণ নিয়ম মেনে চললে ব্রণ মুক্ত পরিষ্কার ত্বক পাওয়া যায়। ব্রণ মূলত বয়ঃসন্ধিকালে বেশি হয়ে থাকে হরমোন নিঃসরণের প্রভাবে। বয়ঃসন্ধিকালের পরও অনেকেরই ব্রণের সমস্যা হয়ে থাকে। এর কারণ ধূলা, বালি, অপরিষ্কার ত্বক, খাদ্যাভাস প্রভৃতি। এছাড়া ত্বকের অ্যালার্জি থেকেও অনেকের ব্রণ হয়ে থাকে। [Read more...]

শীতে স্বাস্থ্য সমস্যা ও তার প্রতিকার

হা…হা…হাঁচি ! খুক খুক…!! এই শব্দগুলোর সাথে আমরা সবাই খুব পরিচিত, বিশেষ করে শীতকালে এগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিকের মত বাজতে থাকে এবং মাঝে মাঝের আমাদের বিব্রতকর পরিস্থিতে ফেলে দেয়। এছাড়া জ্বর, টনসিল প্রভৃতি সমস্যা তো লেগেই থাকে। wintersickness600

মাথা ব্যাথা, পেটে সমস্যা এসবও শীতকালে অহরহ হয়ে থাকে। নাক বন্ধ, গলা ব্যাথা এসব সমস্যার কারণে শীতকাল অনেকের কাছেই বিরক্তিকর হয়ে ওঠে। তবে কিছু নিয়ম মেনে চললে ও কিছু ব্যবস্থা গ্রহণ করলে এসব সমস্যা থেকে অনেকখানি সমাধান পাওয়া যায়।

সর্দি, কাশি, গলা ব্যাথা এগুলো শীতে বেশি সমস্যা করে থাকে। এগুলো থেকে রক্ষা পাওয়ার কিছু সহজ উপায় আলোচনা করা হল – [Read more...]

মজবুত ও স্বাস্থ্যজ্জ্বল চুল লাভের উপায় !

চুলের সমস্যা নিয়ে ভুগছেন না এমন মানুষ খুব কমই আছেন। চুল পড়া, চুল ভেঙে যাওয়া, আগা ফেটে যাওয়া, রুক্ষ চুল…চুলের সমস্যার লিস্টটা বেশ বড় ! এর আগে খুশকির সমস্যা সমাধানের কিছু সহজ এবং কার্যকর উপায় বলা হয়েছে। এই পোস্টে চুলের অন্যান্য সমস্যা সমাধানেরও কিছু উপায় দেয়া হল।care-for-your-hair

চুলের সমস্যা সমাধানের জন্য একগাদা টাকা খরচ করে পার্লারে যাওয়া আবশ্যক নয়। বরং বাসায় বসেই এ সমস্যাগুলোর সমাধান পাওয়া যায়। কিছু সহজ উপায় নিম্নোক্ত -

১। হট অয়েল ট্রিটমেন্ট -  কোকোনাট অয়েল, অলিভ অয়েল ও আলমন্ড অয়েল একসাথে বা আলাদা ভাবে অথবা যুগ্মভাবে মিশিয়ে গরম করে নিন। ত্বকের জন্য সহনীয় উষ্ণতায় আসলে তা মাথার ত্বকে ও চুলে ভালো করে লাগান। এরপর একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে চুলকে বেঁধে ফেলুন। ২০ মিনিট থেকে ৩০ মিনিট এভাবে রাখার পর ভালো করে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন ও সম্ভব হলে ২ থেকে ৩ দিন নিয়মিত এটি করলে চুলের স্বাস্থ্য ভালো হয়। চুল পড়া কমে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি হয়, চুল মসৃণ হয়। [Read more...]

আঙ্গুল ফাটালে শব্দ হয় কেন?

ইচ্ছায় অনিচ্ছার প্রায় প্রতিটা মানুষই খানিকটা অবসর পেলেই আঙ্গুল ফোটানোর চেষ্টা করেন। অনেকে তো না ফুটলে সে আঙ্গুল ফোটানোর জন্যে রীতিমত কসরত শুরু করে দেন :wink: । অনেকের এই বিষয়টা বদ অভ্যাস হয়ে গেছে, কিছুক্ষণ পরপরি আঙ্গুল ফোটান। বিষয়টা মোটেও ভালো না। শরীরের পক্ষে বেশ ক্ষতিকর। অনেকের ধারণে আঙ্গুল আড়ষ্ট হয়ে গেলে ফোটালে সেটা অনেকটাই ফ্রি হয়। ধারণাটা সত্যি তবে একটু ভিন্নভাবে। হাড়ের ফোটার সাথে কোন সম্পর্ক নেই আঙ্গুলের আড়ষ্ট মুক্ত হওয়ার। ফোটানোর সময় আঙ্গুলের রগ গুলো একটু নড়াচড়া হয় যার ফলে খানিকটা ফ্রি মনে হয়।

আঙ্গুল ফাটালে শব্দ হয় কেন?

আঙ্গুল ফাটালে শব্দ হয় কেন?

যখন কেউ আঙ্গুল ফাটানোর চেষ্টা করে তখন শব্দটা আসে আঙ্গুলের জয়েন্ট বা অস্থিসন্ধি থেকে। যারা অতিরিক্ত আঙ্গুল ফোটান হয়তো কখনো  ভাবার চেষ্টা করেছেন কেন শব্দ হয়। আঙ্গুল ফাটানো আমার বদ অভ্যাস। হঠাৎই জানার আগ্রহ জাগলে [Read more...]

খুশকি সমস্যাঃ সমস্যার প্রতিকার

খুশকি সমস্যা খুবই সাধারণ একটি সমস্যা। পূর্ববর্তী পোস্টে এর কারণ সমূহ দেয়া হয়েছে। আজকে আমরা এর প্রতিকার নিয়ে আলোচনা করব।

খুশকির প্রতিকার করার জন্য কোন ডাক্তারের প্রয়োজন নেই। নিজেই কিছু পদক্ষেপ গ্রহণ করলে এ সমস্যা দূরীভূত হয়। তবে কয়েক সপ্তাহ নিজে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার পরেও যদি কোন উন্নতি না হয় তবে ডাক্তার দেখানো উচিত। এক্ষেত্রে একজন ভালো চর্মরোগ বিশেষজ্ঞকে দেখানো উচিত।stylish-elegant-black-hair-beautiful-girl-600x375 [Read more...]

খুশকি সমস্যাঃ খুশকির ১০ কারণ

বাতাসে হিম হিম ভাব, শুষ্ক আবহাওয়া, ঘন কুয়াশা…এ সবই শীতের আগমনী বার্তা আমাদের পৌঁছে দিয়ে যায়। পৌষ-মাঘ এ দু’মাস হচ্ছে শীতকাল। ইংরেজি ক্যালেন্ডারে ডিসেম্বর ও জানুয়ারি এ দু’মাসেই মূলত শীতটা জাঁকিয়ে বসে। আমাদের মত নাতিশীতোষ্ণ দেশের অধিবাসীদের জন্য শীত কিছুটা স্বস্তিরই – তীব্র রোদ নেই, ঘাম নেই। এসব অবশ্য ততক্ষণই যতক্ষণ না শীতের প্রবল আঘাত প্রাণহানি হয়ে ওঠে।

যাই হোক, শীতে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে দেখা দেয় নানারকম স্বাস্থ্য সমস্যা। এসকল সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে খুশকির সমস্যা। ছেলে – মেয়ে নির্বিশেষে সবাই এ সমস্যায় কম-বেশি ভুগে থাকে। শীতকালে তো এ সমস্যা মাঝে মাঝে প্রবল আকার ধারণ করে। তবে সব সমস্যার মতই এ সমস্যারও সমাধান আছে। কিছু পদক্ষেপ গ্রহণ করলে ও বিধি-নিষেধ নিয়মিত মেনে চললে খুশকি অনেকখানিই দূর হয়, এমনকি টাটা-বাই বলে বিদায় জানিয়ে চলেও যায়! আজকে আমরা খুশকি কি কারণে হয় তা নিয়ে আলোচনা করব। [Read more...]

আফটার শেইভ কেন ব্যবহার করতে হয় এবং ব্যবহারের সঠিক পদ্ধতি

কম বেশি অনেকেই শেইভ করে থাকেন। প্রায় সবাই শেইভ করার পর আফটার শেইভ লাগায়, কেউ হয়তো জেনে লাগায়, কেউ হয়তো না জেনে লাগায়। সেদিন রিকশায় বসে জ্যামে আটকে ছিলাম। হঠাতই মাথা আসলো বিষয়টা অনেকেরই অজানা থাকতে পারে। ছোটখাট একটা পোস্ট লিখে ফেললে মন্দ হয়না।

আফটার শেইভ লাগানোর প্রধাণ কারণ হলো অনেক সময় শেইভ করতে গেলে রেজর ভোতা থাকলে বা অসাবধানতার কারণে গাল কেটে-ছড়ে যেতে পারে। ক্ষত স্থানে যাতে ইনফেকশন হতে না পারে সেই কারণেই মূলত আফটার শেইভ লাগানো হয়। তাছাড়া শেইভ করার পর রেজর এর কারণে জ্বলন হতে পারে মুখে, সেই জ্বলন বন্ধেও আফটার শেইভ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া রিফ্রেশিং প্রাণবন্ত আরামদায়ক অনুভূতির জন্যেও ব্যবহার করা হয়। [Read more...]

উচ্চতা অনুযায়ী ওজন

আমাদের অনেকেরই চিন্তা থাকে যে আমাদের দেহের ওজন কি আমাদের উচ্চতা অনুযায়ী কম? আবার অনেকের দেহের ওজন তাদের উচ্চতা থেকে বেশী কিনা তা নিয়ে চিন্তায় থাকে। এই কারণে অনেকের শুনতে হয় অনেক কটুক্তি। কেউ বা কাউকে বলে হাতি; আবার কাউকে ডাকা হয় চ্যাংড়া, চেঙ্গিস খান ইত্যাদি অতি মধুর (!) ছদ্মনামে। এই দূর্ভোগ এড়াতে এই পোস্ট।

[Read more...]

গ্রীষ্মে সুস্বাস্থ্য: হিট স্ট্রোক কি এবং করণীয়

গ্রীষ্মে প্রচন্ড দাবদাহে যে সকল স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয় তন্মধ্যে হিট স্ট্রোক অন্যতম। পর্যাপ্ত জ্ঞানের ও সাবধানতার অভাবে এটির আগমন হলে তা মারাত্মক আকার ধারণ করতে পারে। তবে চলুন হিট স্ট্রোকে সম্পর্কে একটু জেনে নেয়া যাক। [Read more...]

স্বল্প আলোতে কিভাবে ছবি তুলতে হয় তা কি জানেন? চাইলে জেনে নিতে পারেন স্বল্প আলোতে ছবি তোলার উপায়সমূহ