বহুদিনের জল্পনা-কল্পনা শেষে দীর্ঘ সময়পর অ্যাপল অবমুক্ট করলো তাদের সর্বশেষ ট্যাবলেট ডিভাইস। গত ৭ই মার্চ ক্যালিফ এর স্যান ফ্র্যানসিস্কোতে একটি অনুষ্ঠানে তারা ট্যাবলেট ডিভাইসটি অবমুক্ত করে।
এখন বিশ্ববাসী আইপ্যাড এর সাথে পরিচিত। ধারণা করা হচ্ছিল এর নাম হবে আইপাড থ্রি, আইপ্যাড এইচডি, আইপ্যাড ২এক্স ইত্যাদি। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অ্যাপল এর নাম রেখেছে শুধুই “আইপ্যাড“।
চলুন দেখে নেয়া যাক কি কি ফিচার এ পরিবর্তন আর রকমফের করা হয়েছে অ্যাপলের নতুন এই ট্যাবলেট ডিভাইস “আইপ্যাড” এঃ
উপরে যে ছবিটি খেয়াল করছেন এতে আইপ্যাড ২ এর ১০২৪x৭৬৮ পিক্সেল ডিসপ্লে এর সাথে নতুন আইপ্যাডের হাই-ডেফিনিশন রেটিনা ডিসপ্লে এর তুলনামূলক পার্থক্য দেখানো হয়েছে। নতুনেই প্যাড এর রেস্যুলুশন হলো ২০৪৮x১৫৩৬। অ্যাপল তাদের এই নতুন হাই ডেফিনিশন রেটিনা ডিসপ্লে সম্বন্ধে বলেছে “pixel density is so high your eye is unable to distinguish individual pixels.” তো সহজেই ধারণা করা যাচ্ছে অনন্য এই সুবিধাটি যেকোনো ব্যবহারকারীর কাছে নিঃসন্দেহে দারুন হবে। রায়ান ব্লক আইপ্যাড প্রথম হাতে পেয়ে টুইটারে একটি টুইট আপডেট করে বলেন “”It’s the best display I’ve ever seen. Anywhere, period.” [Read more...]

