ক্যামেরা রিভিউ – ক্যানন ৬০০ডি/রেবেল টি থ্রি আই/ কিস এক্স ৫

ক্যামেরার জগতে ক্যানন অন্যতম এক ভরসার নাম। প্রতিনিয়ত নির্দিষ্ট সময় পর পর ক্যানন সবাইকে উপহার দিয়ে যাচ্ছে দারুণ সব ক্যামেরা। এই ধারায় বিচ্যুতি না ঘটিয়ে ২০০৩ এর আগস্টে ক্যানন সর্বপ্রথম বিশ্ববাসীকে “ডিজিটাল রেবেল” এর সাথে পরিচয় করিয়ে দেয়। এর পর থেকে নিত্য-নতুন সুবিধাদিউ যোগ করে ক্যানন নিয়ে এসেছে ডিজিটাল রেবেল এর বেশ কয়েকটি ক্যামেরা। রেবেল টি টু আই/ ইওস ৫০০ডি এর অবমুক্ত হওয়ার ঠিক এক বছরের মাথায় ফেব্রুয়ারি ২০১১তে ক্যানন নিয়ে আসলো রেবেল টি থ্রি আই/৬০০ডি যা জাপানে কিস এক্স ৫ নামেও সমাদৃত। এই পোস্টে ক্যানন রেবেল টি থ্রি আই/ ৬০০ডি এর ছোটখাট একটা রিভিউ দেয়ার চেষ্টা করা হবে।

ক্যামেরাটিতে রয়েছে ১৭.৯ মেগাপিক্সেল ক্যামেরা। বাজারে অন্যান্য কোম্পানীর বা ক্যাননেরই আরো অনেক ক্যামেরা আছে। যারা মেগাপিক্সেল যাচাই করে ক্যামেরা পছন্দ করছেন তারা মেগাপিক্সেল এর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেন, ডিজিটাল এস এল আর এর ক্ষেত্রে মেগাপিক্সেল খুব বড় একটা ভূমিকা রাখেনা। একজন ভালো মাপের ফটোগ্রাফার চাইলে ১২ মেগাপিক্সেল এর এস এল আর দিয়ে চোখ ধাঁধানো ছবি তুলে ফেলতে পারেন। ক্যামেরাটির ন্যাটিভ রেজ্যুলুশন ৫১৮৪x৩৪৫৬ এবং এর পিক্সেল সাইজ ১৮.৫µm² । [Read more...]

স্বল্প আলোতে কিভাবে ছবি তুলতে হয় তা কি জানেন? চাইলে জেনে নিতে পারেন স্বল্প আলোতে ছবি তোলার উপায়সমূহ