ট্যাবড ব্রাউজিং, এটি এমন একটি সুবিধা যা ছাড়া কোন ব্রাউজারই স্বয়ংসম্পূর্ণ না। সকল ব্রাউজারেই এখন ট্যাব ফিচার থাকে। এই ট্যাবড ব্রাউজিং আমাদের ইন্টারনেট ব্রাউস করার অভিজ্ঞতা সম্পূর্ণরূপে পালটিয়ে দিয়েছে। একবার ভেবে দেখুন যখন কোন ব্রাউজারেই ট্যাবড ব্রাউজিং এর সুবিধা ছিল না তখন কতটা ঝামেলায় পড়তে হত নেট ব্রাউস করতে গেলে। প্রতিবার নতুন পেজ ওপেন করতে হলে নতুন উইন্ডো ওপেন করতে হতো আর প্রতিটা ওয়েবপেজ দেখতে চলে টাস্ক বার থেকে উইন্ডোতে ক্লিক করে ওপেন করে দেখতে হত। কিন্তু এখন ট্যাবড ব্রাউজিং সুবিধার সুবাদে, নতুন উইন্ডো ওপেন না করেই ট্যাবের মাধ্যমে আলাদা পেজ ওপেন করে ভিজিট করা যায়।
এখন কেমন হয় যদি আপনার সাদামাটা উইন্ডোজেও ট্যাব সুবিধা পান? ট্যাব সুবিধা এখনো যুক্ত করেনি মাইক্রোসফট, কিন্তু WindowTabs ইউজ করার মাধ্যমে এখন আপনিও পারবেন আপনার উইন্ডোজ এক্সপি, ভিস্তা বা সেভেনে ট্যাবড ব্রাউজিং এর সুবিধা যোগ করতে। [Read more...]
