মুক্ত থাকার অদম্য ইচ্ছা সব মানুষের মধ্যেই বর্তমান। এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু কেন এই আকাঙ্খা? খাদ্য, বস্ত্র, বাসস্থান – দাসত্বের জীবনেও জীবনধারণের এই অতি প্রয়োজনীয় তিনটি উপাদান পাওয়া যায়। দিব্যি খেয়ে, পড়ে বেঁচে থাকা যায়। কিন্তু তাতে আত্বিক সুখ মেলে না। Moshe Dayan বলেছেন -
” Freedom is the oxygen of soul”
স্বাধীন, মুক্ত জীবন না পেলে আত্মার মৃত্যু হয়। একবিংশ শতাব্দীর ব্যস্ত যান্ত্রিক জীবনে এই আত্বিক সুখ খুব কম মানুষই পায়। বাঁধাধরা জীবনের দম আটকানো পরিবেশে আমরা প্রায়শই রোবট হয়ে যাই। তাই যখন একটু বৈচিত্রের সন্ধান পাওয়া যায়, নিজের মত বাঁচার একটু আশ্বাস পাওয়া য়ায় তখন সবার মনই আনন্দে নেচে ওঠে। [Read more...]
