একদা রহিম আর তার ছেলে করিম এক পাহাড়ি বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে করিম পা পিছলে পড়ে যায় এবং হাঁটুতে প্রচন্ড ব্যথা পায়। ব্যথার চোটে সে “আহহ” বলে চিৎকার করে উঠে। ঠিক পর মুহুর্তেই সে শুনতে পায় পাহাড়ের দিক থেকে সেই “আহহ” চিৎকার। বাচ্চা ছেলে করিম তখনও প্রতিধ্বনি চিনে না। তাই সে অনেকটা অবাক ও বিচলিত হয়ে পড়ে। তার দ্বিধাদ্বন্দ এড়াতে সে আবারো “আহহ” বলে চিৎকার দিয়ে উঠে। তার চিৎকারের জবাবে সে আবারো “আহহ” প্রতিধ্বনিই পায়। এবার করিম তার বাবার দিকে একবার তাকায়, তারপর চিৎকার করে জিজ্ঞেস করে, “কে আপনে?” পাহাড় থেকেও ভেসে আসে “কে আপনে?” করিম তখন রেগে-মেগে বলে উঠলো, “কাপুরুষ, বুকে পাটা থাকলে সামনে আইয়া কথা ক।” জবাবে পাহাড় থেকে ভেসে আসে “কাপুরুষ, বুকে পাটা থাকলে সামনে আইয়া কথা ক।”
মানবজীবন, প্রতিধ্বনির মতই
মার্চ ১২, ২০১২ by Leave a Comment
